শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধূমপানে করোনার মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। ধূমপানে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস। ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই উত্তম।”

তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশংকাও কমে।

এই ক্যাম্পেইন কার্যক্রম বিশ্বের ২৯টি দেশে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা বিশ্বের সবাইকে ওই ক্যাম্পেইনে অংশ নিয়ে তামাকমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানাই।

প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো নেটমাধ্যমকে জনসচেতনতার মাধ্যম হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD