শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানে উঠতে পারলেন না ১১ পাকিস্তানি ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজসহ ১১ জন ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠতে দেয়া হলো না। প্রয়োজনীয় কাগজ না থাকায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে তাদের।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনা টেস্টের রিপোর্ট নির্ধারিত সময়ে না দিয়ে অন্য সময়ে দেয়াতেই এই সমস্যা পড়তে হয়।। নিয়ম ভাঙার কারণেই তাদেরকে বিমানে উঠাতে দেয়নি কর্তৃপক্ষ। ফলে হোটেলে ফিরিয়ে দেয়া হয় তাদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন্ন পথে তাদের আবু ধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।

স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ বসতে চলেছে আরব আমিরতে। ৫ জুন থেকে প্রতিযোগিতা শুরু করার কথা। ধাপে ধপে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন সরফরাজ। অধিনায়ক ছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার। লাহোর থেকে কাতারের দোহা হয়ে আবু ধাবি পৌঁছনোর কথা ছিল তাদের। তবে বিমানে ওঠার আগেই তাদের আটকানো হয়। কোয়ারেন্টিনে থাকা হোটেলে ফেরত পাঠানো হয় তাদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাহরাইন হয়ে আলাদু রুটে সরফরাজদের আমিররাতে পাঠানো হবে। এদিকে ভিসা পেতে দেরি হলে আবারও সমস্যার সম্মুখীন হবে পিসিবি। তাই তারা এখন থেকেই সমাধানের পথ খুঁজছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD