শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউরোপে সাড়ে চার হাজার বাংলাদেশির অবৈধ প্রবেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ইউরোপে ২০২০ সালে সমুদ্র পথে চার হাজার ৫১০ জন বাংলাদেশি অবৈধ ভাবে প্রবেশ করেছে। ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স (ডিটিএম) ইউরোপ -১ এর ডাটায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতিসংঘের অভিবাসন সংস্থা ‘আইওএম-বাংলাদেশ’ এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছে।

জানা যায়, করোনা মহামারির সময়কালে (২০২০ সালে) ইতালি, মাল্টা, স্পেন ও গ্রিস হয়ে তারা ইউরোপে প্রবেশ করেছেন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ইতালি হয়ে প্রায় ৯২ শতাংশ স্থল এবং সমুদ্রপথে ইউরোপ পৌঁছায়। এর বাহিরে অতিরিক্ত আট হাজার ৮৪৪ জন বাংলাদেশি নাগরিককে ট্রানজিট করার সময় ট্র্যাক করা হয়েছিল। এছাড়া ২০২০ সালে কেবল মাত্র ২১জন নিবন্ধিত অভিবাসীরা যুক্তরাজ্যে এসে পৌঁছান।

আন্তর্জাতিক অভিবাসী স্টক ২০২০ অনুসারে মোট চার লাখ ৫৬ হাজার ৫১৬ জন বাংলাদেশি নাগরিক ইউরোপে বসবাস করছেন। এদের মধ্যে ৬০ শতাংশই পুরুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD