ভোলা সদর উপজেলার ইলিশা মডেল কলেজের সামনে তজু বেপারির বাড়িতে নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাকিংর সেন্টারিং কাঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় বিষক্রিয়ায় অুসস্থ হয়েছেন আরও ৩ জন। শনিবার (৫ জুন) সকাল ৮টার দিকে ঘটেছে এ ঘটনা।
নিহতরা হলেন মো. আব্দুল মালেক (৫৫) ও মো. জসিম উদ্দিন (৩০)। আর বিষক্রিয়ায় অুসস্থ হয়েছেন শাহাবুদ্দিন, মো. কবির ও নুরনবী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।