শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাকরাইলে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

রাজধানীর কাকরাইলে রূপায়ন করিম টাওয়ারে আগুন লেগেছে।

শনিবার বিকাল ৩টার দিকে বহুতল ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, কাকরাইলের রূপায়ন করিম টাওয়ারের নিচতলায় আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিকাল ৩টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD