শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনির্দিষ্টকালের জন্য পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত সকল ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকার আওতায় আনা সম্ভব নয় বলে ৪টি শর্ত দিয়ে আগামী ৯ জুন থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।

সোমবার (৭ জুন) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এই সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা টিকা ও সনদ ছাড়াই ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য নিয়ে প্রবেশ করায় দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় বন্দরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকা গ্রহণ ও সনদের দাবি জানিয়ে আসছিল।

রোববার (৬ জুন) রাতে ওই দাবির প্রেক্ষিতে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সেক্রেটারি ধীরাজ অধিকারী বাবাই ওই দিন রাতে একটি পত্র দিয়ে আমাদের এই কথা জানিয়েছে।

এদিকে ভারতের ব্যবসায়ীদের দেয়া শর্তগুলো হলো, ৮ জুনের মধ্যে সকল ট্রাকচালক ও হেলপারদের টিকা দেয়া সম্ভব নয়। কারণ ভারতজুড়ে টিকার অভাব রয়েছে। পূর্বের ন্যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি চালু রাখতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে একক সিদ্ধান্ত না নিয়ে উভয়পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও ট্রাক পারাপার স্বাভাবিক রাখতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD