শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নওগাঁয় নতুন ৩৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় মৃত্যু হয়েছে ৩ জনের ।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মুনঞ্জুর এ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়। এবং গতকাল নিজ বাসায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ২ হাজার ৫৪১ জন। আর মৃত্যু হয়েছে ৪৮ জনের। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮ জন।

এদিকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৬ষ্ঠ দিনের মত এক সপ্তাহের সর্বাত্মক বিশেষ লকডাউন চলছে। এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে পৌরসভায় ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD