শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হাসিবুর রশিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী ১৪ জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ড. হাসিবুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কর্মরত আছেন। ট্রেজারার হিসেবে গত বছরের ১০ মার্চ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের ৫ দিন পর ১৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বেরোবির বর্তমান ট্রেজারার ড. মো. হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো।

সেখানে বলা হয়, উপাচার্য হিসেবে তার মেয়াদ চার বছর হবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ ১৪ জুন কার্যকর হবে। যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন মহামান্য চ্যান্সেলর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD