মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : আহমদ কায়কাউসের হাতে ৩ কোটি টাকার চেক তুলে দিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি গোলাম মুর্শেদ

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিলো ওয়ালটন। এর আগে গত বছরও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলো বাংলাদেশের শীর্ষ এই ব্র্যান্ড।

বৃহস্পতিবার (১০ জুন ২০২১) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।

ওয়ালটনের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী এবং ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম।

করোনা মোকাবিলাসহ বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ওয়ালটনের অবদানে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তিনি প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD