শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আবারও বন্ধ সালেহপুর সেতু, তীব্র যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় আবারও রিপেয়ারিং ও টেস্টিংয়ের জন্য সাময়িকভাবে সালেহপুর সেতুর এক লেন দিয়ে যানচলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

এর ফলে শনিবার (১২ জুন) ভোর থেকেই ব্যস্ততম এই মহাসড়কটির সালেহপুর ব্রিজ থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমিনবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন রুমি ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জালাল উদ্দিন রুমি বলেন, ‘এর আগে এই ব্রিজের ত্রুটি সারানো হয়েছিলো। ওইটা এখন টেস্ট করতেছে সওজ। আগের ত্রুটিটা কতটা ওই পজিশনে আছে? যদি খারাপ পজিশন না হয় তাহলে ওনারা আজকে ছেড়ে দিবে। রাত ৮টার আগে ছাড়ার কথা। না হলে, আগামীকাল সকালের মধ্যে ছেড়ে দিবে।’

সড়ক ও জনপথের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিম আল মামুন বলেন, ‘ভোর ৬টা থেকে আমরা কাজ শুরু করেছি। ভিতরে টেস্ট ও চেক করছি। নিচে ছোটখাট রিপেয়ার করছি। ব্রিজটা কি রকম পারফর্ম করতেছে সেটা দেখতেছি। এছাড়া কিছু ত্রুটি ছিলো সেগুলো রিপেয়ার করা হচ্ছে। ইনশাল্লাহ আজকের পরে ঠিক হয়ে যাবে। কালকে থেকে ফুলফিলভাবে গাড়ি চলবে।’

উল্লেখ‌্য, গত ১৩ জানুয়ারি সেতুটির ঢাকামুখী একটি লেনের গার্ডারে ফাটল দেখা দেয়। তখন যান চলাচল বন্ধ করে দেয় সওজ কতৃপক্ষ। পরে সংস্কারকাজ শেষে গত ২০ ফেব্রুয়ারি চার সপ্তাহ পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD