শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাফ নদীতে শিশুসহ ৩ লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মরদেহ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD