শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :

গুলশানের অল কমিউনিটি ক্লাবে পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল। তিনি বলেন, গত ৭ জুন দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি (পরীমনি) ক্লাবে আসেন। এ সময় পরীমনি ১৫টি গ্লাস, ৯টি ছাইদানি (অ্যাশট্রে) এবং বেশকিছু হাফ প্লেট ভাঙচুর করেন।

এবিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গত ৭ জুন গভীর রাতে ৯৯৯–এর একটি কলে গুলশান থানা-পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা-কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমনি। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ করেননি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD