বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোমনায় বিভিন্ন বাজারে মোবাইল কোটে ৩৭,৯০০ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : কুমিল্লা জেলার হোমনা উপজেলায় চলছে ১২ মে হতে ৩১ মে পর্যন্ত লকডাউন । পাশ্ববর্তী কয়েকটি উপজেলা বাঞ্ছরামপুর, তিতাস, মেঘনা, মুরাদনগর উপজেলায় করোনায় আক্রান্তের রোগী সংখ্যা অনেক বেশি এবং এই উপজেলাগুলোর জনগন বেশির ভাগ সময়ই হোমনাতে যাতায়ত করে থাকে। এ পর্যন্ত হোমনায় করোনা পজেটিভ রোগী সংখ্যা দুই জন।

একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন আর একজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। হোমনার বিভিন্ন শপিংমলে ভোর সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহিলারা কাপড় ও কসমেটিকস কিনতে আসেন এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহঃস্পতিবার সকাল ৭ঃ০০ টায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর, চান্দেরচর, কাশিপুর, শ্রীপুর, ঘারমোরা ও হোমনা পৌর মার্কেটে সার্কেল এএসপি ফজলুল করিমসহ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত মহিলা ক্রেতা এবং কাপড় বিক্রেতাদের মোবাইল কোর্ট এর আওতায় ৩৭,৯০০/- টাকা জরিমানা করা হয়।

লাইট নিউজ/মোহাঅর

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD