রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

দেশে মোট আক্রান্ত ২০ হাজার, মৃত্যু ২৯৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ২৯৮ জনের প্রাণহানি হলো।

শুক্রবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টা ২৭৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৮২ জন।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। নমুন পরীক্ষা ও সংগ্রহে এটা একদিনে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।

ঢাকায় ২০টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবসহ সারা দেশে মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD