শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভিসির বাসার সামনে রাবির ‘অবৈধ নিয়োগপ্রাপ্তদের’ রাতভর অবস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

চাকরিতে পদায়নের দাবিতে আন্দোলন স্থগিত করার একদিনের মাথায় ভিসি ভবন ঘেরাও করে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসির শেষ কর্মদিবসে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা।

মঙ্গলবার রাত থেকে তারা অবস্থান নেন। বুধবারও তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা করেছেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অবৈধ নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের মুখে সেই সিন্ডিকেট সভাটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনকারী মাহফুজ আল-আমিন বলেন, প্রশাসন আমাদের চাকরিতে পদায়নের বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তারা সিন্ডিকেটে এজেন্ডা তুলে আমাদের নিয়োগ বাতিল করতে পারে। এ জন্য আবারও আন্দোলনে নেমেছি।

আমরা চাকরিতে যোগদান করতে চাই। আমরা এখানে অবস্থান নিয়েছি। যোগদান না করা পর্যন্ত অবস্থান ছাড়ব না। আর আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো সভা করতে দেব না।

এ বিষয়ে রাবি ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, গত সোমবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ফাইন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা করতে পারব। তারা কোনো বাধা দেবে না। সে পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল।

এ ছাড়া সিন্ডিকেট সভায় অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিষয়ে কোনো এজেন্ডা ছিল না। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভাটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে গত কয়েক ন থেকে নিয়োগপ্রাপ্তরা তাদের পদে যোগদানের দাবিতে আন্দোলন করে আসছেন। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, সিনেট ভবন এবং উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের অর্থ বছরের শেষ ফাইন্যান্স কমিটির সভা হওয়ার কথা থাকলেও আন্দোলনের চাপে সেটিও স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পর দিন কোষাধ্যক্ষকেও অবরুদ্ধ করেছিলেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD