শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মসজিদ ভাঙার ভিডিও করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

মসজিদ ভাঙার একটি ভিডিও প্রকাশ করায় দুই সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পুলিশ। সমাজে অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ওয়্যার’র বিরুদ্ধে এই এজাহার দায়ের করেছে ভারতের উত্তরপ্রদেশের বড়বাঙ্কি পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দ্য ওয়্যারের দুজন সাংবাদিক সিরাজ আলি এবং মুকুল এস চৌহান এবং মোহাম্মদ নাঈম এবং মোহাম্মদ আনিস নামে এই চারজনের বিরুদ্ধে ওই এজাহার দায়ের করা হয়। দ্য ওয়্যার বলছে, এই অভিযোগ ‘ভিত্তিহীন এবং ‘সাংবাদিকদের রিপোর্টিংকে অপরাধ হিসেবে’ প্রমাণের চেষ্টা করছে রাজ্যের বিজেপি সরকার।

গত মাসে বড়বাঙ্কি জেলার প্রশাসন রামসনেহি ঘাট তেহসিলে অবস্থিত একটি মসজিদ ভেঙে ফেলে। প্রশাসন জানায়, ওই মসজিদ অবৈধ। তবে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড জেলা প্রশাসনের এই কাজ অবৈধ বলে ঘোষণা করে। এ ঘটনায় তারা এলাহাবাদ হাইকোর্টেও যায়। হাইকোর্টে এই বিষয়ে শুনানি চলমান রয়েছে।

বড়বাঙ্কি জেলার ম্যাজিস্ট্রেট আদর্শ সিং এক বিবৃতিতে জানান, গত ২৩ জুন অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়্যার রামসনেহি ঘাট তেহসিল নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি তাদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে। ওই ডকুমেন্টরিতে তারা মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দেখায়। ভিডিওতে বেশ কিছু ভুল এবং ভিত্তিহীন বক্তব্য রয়েছে।

তিনি জানান, ভিডিওতে দাবি করা হয়েছে যে প্রশাসন ও পুলিশ ধর্মীয় স্থাপনার অংশ বিশেষ ড্রেন এবং নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এটা ভুল। এমন কিছুই ঘটেনি। এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে সমাজে শত্রুতা ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে দ্য ওয়্যার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD