শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৬৭ জনের ২৬৪ জনই বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৬৭ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি। বাকি ৩ জন মিসরের নাগরিক বলে জানা গেছে।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আই২৪নিউজ.টিভির।

তিউনিশিয়ার কোস্টগার্ড জানায়, নৌকা ভেঙে যাওয়ার পর এসব অভিবাসনপ্রত্যাশীরা পানিতে ভাসমান অবস্থায় ছিলেন। নৌবাহিনী এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দিয়েছে।

আইওএম জানায়, তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের।

আইওএম আরও জানায়, জানুয়ারি থেকে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় তিউনিশিয়ায় ধরা পড়ে। এ সংখ্যা বেড়েই চলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD