শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হলেন ৫০ হাজার ৪০ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩।

গতকাল শনিবার (২৬ জুন) আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬৯৮। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৫৮ জনের। এতে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখের গণ্ডির দোরগোড়ায় এসে দাঁড়াল। দেশটিতে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।

রোববার (২৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম।

বুলেটিনে জানা যায়, ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ৫০ হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা। গতকালই ৫০ হাজারের নিচে নেমেছিল আক্রান্তের সংখ্যা। তবে এদিন ফের একবার ৫০ হাজার পার হলো করোনার দৈনিক সংক্রমণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD