শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুমের দাফন সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুমকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার বিকেলে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে নামাজে জানাজা শেষে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে তাকে চির বিদায় জানান আইনজীবীরা। এই বীর মুক্তিযোদ্ধাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসি ল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি গার্ড অব অনার প্রদান করেন।

জেয়াদ আল মালুম শনিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে একটায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মৃত্যুকালে স্ত্রী অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও সাবেক মন্ত্রী আওয়ামীলীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

জেয়াদ আল মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। এ কদিন সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছিলেন।

জানাযা ও গার্ড অব অনার

বাদ জোহর সুপ্রিম কোর্ট চত্বরে মরহুম জেয়াদ আল মালুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. দিলীরুজ্জামান, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অসংখ্য আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, আইনমন্ত্রীর পক্ষে যুগ্ম সচিব

হাবিবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের পক্ষে এআইজি মাহফুজুর রহমান আল মামুন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ আরও কয়েকটি সংগঠনের পক্ষে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পন করা হয়।

মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে তার কফিনে নারী প্রতিনিধিদের মাধ্যমে ‘গার্ড অব অনার’ না দেওয়ার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাবের তীব্র আলোচনা-সমালোচনার মুখে দুপুরে জেয়াদ আল মালুমের কফিনে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসি ল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি গার্ড অব অনার প্রদান করেন।

টাঙ্গাইল সদরের করোটিয়া গ্রামে জন্ম নেওয়া জেয়াদ আল মালুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটি সংশ্লিস্ট একটি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে ১৯৮৩ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। তিনি ১৯৮৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ পান। এরপর ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। এরপর থেকে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD