শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার হিড়িক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের কেনাকাটার হিড়িক। এই সুযোগে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।

রোববার (২৭ জুন) সারাদেশে লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রভাব পড়েছে তেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শুক্রাবাদ, নিউমার্কেট, আজিমপুর, মালিবাগ, বাড্ডা এবং রামপুরা এলাকার বাজারে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, লকডাউনের খবরে আজ আমাদের বেচা-কেনা ভালো হয়েছে। চাল-ডাল, পেঁয়াজ-রসুন, আটা-ময়দা, আলু-চিনি এবং তেল বেশি বিক্রি করেছি সকাল থেকে।

দেশি পেঁয়াজ কয়েক ঘণ্টার ব্যবধানে কেজিপ্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। সকালে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিলো ৪৫ টাকা কিন্তু বিকালে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা। পেঁয়াজের পাশাপাশি রসুনও বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা থেকে ১৩০ টাকা।

সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত ৬-১১ বস্তা চাল বিক্রি হয়। কিন্তু আজ সকাল থেকে ৪০ বস্তার বেশি চাল বিক্রির কথা জানান অপর আরেক ব্যবসায়ী। প্রতিকেজি চাল ৫০ টাকা থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে সাড়ে ৫শ টাকা থেকে ৭০০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৮০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা, খাসির মাংস ৮০০-৮৫০ টাকা, ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজিপ্রতি।

কাঁচামালের মধ্যে ঢ্যাঁড়স, পটল, কাঁকরোল, বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিপ্রতি। ঝিঙ্গা, কচুর, বেগুন, মুখী বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিপ্রতি। টমেটো এবং করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD