শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তর।

সোমবার সকালে অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে সাংবাদিকদের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD