শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত আরো ১৪ দিন বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

বাংলাদেশ-ভারত স্থল সীমান্তে সব ধরণের যাতায়াত আরো ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৮ জুন) এ সংক্রান্ত অষ্টম আন্তঃমন্ত্রণালয় সভায় আজ এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা শাখা, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি এবং সীমান্ত জেলাগুলোর প্রশাসকরা অংশ নেন।

সভার সিদ্ধান্ত মতে, ১৪ জুলাই পর্যন্ত সীমান্তের সব স্থলবন্ধর বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে চলাচল করা যাবে। পণ্য পরিবহন আগের নিয়মে চলবে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে স্থল সীমান্ত ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। ১ জুলাই থেকে তা আরো ১৪ দিন কার্যকর থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD