শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমিরাতে: সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল। ভারতে হচ্ছে না আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বৈশ্বিক এ টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসি’কে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টায়েন্টি বিশ্বকাপ। ফাইনাল দিয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের এ বিশ্ব আসর। তবে টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে ভারতই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর আমিরাতে হচ্ছে। খবরটি আগেই অবশ্য জানিয়ে ছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবপোর্টাল ক্রিকইনফো। তবে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ভারতের মাটিতে এর আগে শেষ করা যায়নি আইপিএল। করোনার হানায় গত মে মাসে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় দেশটি ঘরোয়া এ টি-টোয়েন্টি আসর। এই টুর্নামেন্টের বাকি অংশও হবে সংযুক্ত আরব আমিরাতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD