শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিমুলিয়াঘাটে জনস্রোত, গাদাগাদি করে ফেরিতে পারাপার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

লকডাউনের মধ্যেও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যেন জনস্রোত থেমে নেই। গণপরিবহণ না থাকায় বিড়ম্বনা মাথায় করেই ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে নানাভাবে ভেঙে ভেঙে শিমুলিয়ায় ভিড় করছেন মানুষ। ফেরিতে গাদাগাদি করে তারা চলেছেন দক্ষিণের জেলাগুলোতে।

লকডাউন উপেক্ষা করেই রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ।

মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গমুখী মানুষ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ থাকলেও ১৪টি ফেরি চলাচল করায় ফেরিতে উঠতে সমস্যা হচ্ছে না কারও। ফেরিতে পারাপার করছেন তারা। তবে গত কয়েক দিনের তুলনায় কমেছে যাত্রীর চাপ।

এদিকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে ঘাট এলাকায়। ঘাট ও ঘাটের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। চেকপোস্ট থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলে যানবাহনের আধিক্য ছিল বেশি। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছেন শত শত ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫০০ গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, শিমুলিয়া মোড়ে ও ঘাটের প্রবেশমুখে চেকপোস্ট রয়েছে। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায়ও চেকপোস্ট বসানো হয়েছে। পণ্যবাহী গাড়ি চলাচল করছে। ঘাটেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD