শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন দুই ডিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া অবৈধ সম্পদ দেখভাল করবেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি)। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া সম্পত্তি এতদিন মামলার তদন্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রদীপের নামে থাকা কক্সবাজারের ফ্ল্যাট কক্সবাজারের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুটি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসককে দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন।

গত বছরের ২৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

ওসি প্রদীপ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা মামলার অন্যতম আসামি। এ সময় তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD