সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সৌদি এয়ারলাইন্সের আড়াই লাখ কর্মী চাকরি হারানোর আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

 

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে সতর্ক করে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়শন (আইএটিএ) বলছে, সংস্থাটি কয়েক বিলিয়ন ডলারের লোকসান গুণতে যাচ্ছেন। এর কারণে বৃহৎ এই কোম্পানির প্রায় আড়াই লাখ কর্মী চাকরি হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইএটিএ ইতোমধ্যে সৌদি সরকারকে এই সেক্টরে অর্থ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। সেইসঙ্গে এই সেক্টর থেকে কর আদায় বন্ধ করতেও তারা আহ্বান জানিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্বেই এই খাত মুখ থুবড়ে পড়েছে। দেশগুলো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়েছে। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো লোকসানের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।

এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক বিমানসেবা এতিহাদ এয়ারওয়েজ তাদের কিছু কর্মী ছাঁটাই করেছে এবং ভবিষ্যতে আরো ছাঁটাই হতে পারে বলে সবাইকে সাবধান করে দিয়েছে।

বিশ্বব্যাপী সব আন্তর্জাতিক বিমান সেবাই বন্ধ আছে এখন। কবে শুরু হবে সে বিষয়ে সঠিকভাবে কেউ বলতে পারছে না।

গোটা বিশ্বে মরণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন লাখের বেশি।

এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ার ওয়েজ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD