শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

দেশের ৮০ ভাগই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, দেশে গত দুই মাসে করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৮০ শতাংশের শরীরে ডেলটা ভাইরাসের ধরন পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৯ জুন) আইইডিসিআরের পক্ষ থেকে করা এক গবেষণার ফলাফল তুলে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর গণমাধ্যমকে বলেন, গত মে ও জুন মাসে জিনোম সিকোয়েন্সিং করে ৮০ শতাংশের মধ্যে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। বাকি ২০ শতাংশের মধ্যে ১০ থেকে ১২ শতাংশ সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট এবং বাকিদের মধ্যে অন্য ক্রিয়াশীল ধরন পেয়েছে

গত ৮ মে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর দেওয়া হয়। তখন নমুনা সংগ্রহের পর আইইডিসিআরও ভারতে ভ্রমণ করে আসা কারও শরীরে এই ধরন পাওয়া গেছে বলে জানায়।

এদিকে ঈদুল ফিতরের পর থেকে ভারতের সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। পরে তা আশপাশের জেলাগুলোয়ও ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD