শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘করোনার প্রাধান্যশীল ধরন হবে ডেলটা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

আগামী মাস কয়েকের মধ্যে ডেলটা হবে করোনার প্রাধান্যশীল ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন হুঁশিয়ারিই উচ্চারণ করেছে। তারা বলছে, ডেলটা করোনার অতি সংক্রামক একটি ধরন। বিশ্বের প্রায় ১০০টি দেশে করোনার ডেলটা ধরন পাওয়া গেছে। খবর এনডিটিভির।

ডব্লিউএইচও বলেছে, বিশ্বের ৯৬টি দেশ করোনার ডেলটা ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে কিছু দেশে করোনার ডেলটা ধরন থেকে সংক্রমণ বৃদ্ধি ও সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার বাড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে তারা। ডেলটার কারণে সংক্রমণ বাড়তে থাকায় এটা করোনার অন্য সব ধরনকে দ্রুত ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে ডব্লিউএইচও।

তারা বলছে, এভাবেই আগামী কয়েক মাসের মধ্যে করোনার ডেলটা ধরন প্রাধান্যশীল হয়ে উঠতে পারে। ডব্লিউএইচও বলছে, এই মহামারি মোকাবিলায় বিশ্বে এখন পর্যন্ত যেসব হাতিয়ার বিদ্যমান তা দিয়েই ডেলটার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর। তবে যেহেতু এই ধরনের সংক্রমণ বাড়ছে, তাই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো দীর্ঘ সময় ধরে চলমান রাখা প্রয়োজন বলে মনে করে ডব্লিউএইচও।

এর আগে ডব্লিউএইচও’র প্রধান টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেছিলেন, এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে ডেলটাই সবচেয়ে সংক্রামক। যারা টিকা নেয়নি তাদের মধ্যে এটা দ্রুত ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডব্লিউএইচও প্রধান বলেন, ডেলটা নিয়ে বর্তমানে অনেক উদ্বেগ রয়েছে। এ নিয়ে আমরাও উদ্বিগ্ন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD