শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় দিনে ঢাকায় গ্রেফতার ৩২০ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

রাজধানীতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে। এ ছাড়া ট্রাফিক পুলিশ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করে।

ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির অর্ডিন্যান্সে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীর ট্রাফিক পুলিশের ৮টি বিভাগে ৬৮টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

বিধিনিষেধ অমান্য করার অভিযোগে শাটডাউনের প্রথম দিন বৃহস্পতিবার প্রায় ৬০০ ব্যক্তিকে গ্রেফতার করে ডিএমপি। মোবাইল কোর্টে জরিমানা করা হয় ২১২ জনকে।মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় ৩১৯ জনকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD