শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেশি সুরক্ষা মিশ্র ডোজে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত ২৩ এপ্রিলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর গত শুক্রবার সকালে তিনি দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন।

একইভাবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও গত এপ্রিলে কভিড-১৯ টিকার প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিয়েছিলেন। এরপর কয়েকদিন আগে তিনিও দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন।

যুক্তরাজ্যে এক গবেষণায় দেখা গেছে, মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডোজে ভিন্ন ব্র্যান্ডের টিকা নিলে ভালো সুরক্ষা পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত কম-কোভ নামের এই গবেষণায় দেখা গেছে, অন্য যেকোনও মিশ্র টিকার ব্যবহারের চেয়ে বেশি কার্যকর ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার মিশ্রন।

গত শনিবার ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) প্রধান রণদীপ গুলেরিয়া জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা আরও অ্যান্টিবডি তৈরিতে মিশ্র টিকা ব্যবহার করা যেতে পারে। তবে এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।

এদিকে টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল কিছু ঘটনার পর কয়েকটি ইউরোপীয় দেশ দ্বিতীয় ডোজে বিকল্প হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম-কোভ গবেষণায় সেই সিদ্ধান্তের পক্ষেই সমর্থন পাওয়া যাচ্ছে।

ওই গবেষণার প্রধান তদন্তকারী এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পেডিয়াট্রিকস অ্যান্ড ভ্যাকসিনোলোজির অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথিউ স্নাপ জানান, সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই সব মানুষের যারা দুই ডোজ ফাইজারের টিকা নিয়েছেন। তবে দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা যারা নিয়েছেন তাদের তুলনায় এক ডোজ ফাইজার ও অন্য ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়াদের অ্যান্টিবডির পরিমাণ বেশি।

৮৩০ জন স্বেচ্ছাসেবকের উপর মিশ্র ভ্যাকসিন প্রয়োগ করে গবেষণাটি চালানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যের ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা ব্যবহার আরো সহজ হবে।

ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশ টিকার মিশ্র ব্যবহার শুরু করেছে।

স্পেন আর জার্মানিতে যারা প্রথম ডোজ হিসাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, তাদেরকে দ্বিতীয় ডোজ হিসাবে ফাইজার বা মর্ডানার টিকা গ্রহণের প্রস্তাব দেয়া হচ্ছে। যদিও এজন্য তারা টিকার কার্যকারিতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিরল রক্ত জমাট বাধার মতো সমস্যা এড়ানোর জন্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD