শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে সিটিটিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মামলা দায়েরের চার দিন পর শনিবার রমনা থানা-পুলিশ সিটিটিসির কাছে তদন্তভার হস্তান্তর করে।

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে সিটিটিসি।’

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হয় দুই শতাধিক মানুষ। এ ঘটনায় আহত ৫ জন এখনো হাসপাতাল চিকিৎসাধীন।

গত ২৯ জুন বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে রমনা থানা-পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD