শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউন: ঢাকায় আজ গ্রেফতার ৪২৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিন রোববার প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অবধি তিন শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া ৮ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে নানা সংস্থা দায়িত্ব পালন করছে। চেকপোস্ট ছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাচ্ছে।

এডিসি ইফতেখায়রুল বলেন, রোববার বেলা ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩০৯টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD