শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্থলবন্দর দিয়ে ভারত থেকে সপ্তাহে ৩ দিন দেশে আসা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সরকারের যে সব নিয়মকানুন আছে, সেগুলোও প্রতিপালন করেন। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। সেই তিন দিন হচ্ছে-রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD