বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শিশু গৃহকর্মীকে নির্যাতন, দম্পতি কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার নির্যাতনকারী দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন- মো. তান‌ভির আহসান এবং তার স্ত্রী অ্যাড‌ভো‌কেট না‌হিদ।

এদিন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এছাড়া ভুক্তভোগী সুইটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছে বিধায় পরবর্তী প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা এবং জামিন না দেওয়ার জন্য শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন আবেদন করেন।

এসময় আসামি পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD