শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

আগামী সোমবার (৫ জুলাই) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।

রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ূন কবির।

হুমায়ূন কবির বলেন, ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভর্তুকি মূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি করবেন ডিলাররা।

টিসিবির মুখপাত্র আরও জানান, চলমান লকডাউনে এ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়াতে সাশ্রয়ী মূল্যে গত ৬ জুন পণ্য বিক্রি শুরু হয় যা ১৭ জুন পর্যন্ত অব্যাহত ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD