শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

বাড়িভাড়ার ৬০ শতাংশ মওকুফ করতে নির্বাহী আদেশ জারির আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে বাড়িভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ ভাড়াটিয়ার। তাই মানবিক দিক বিবেচনায় বাড়িভাড়া ৬০ শতাংশ কম নিতে বাড়িওয়ালাদের প্রতি নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

সেখানে বলা হয়, দেশব্যাপী চলমান সাধারণ ছুটিতে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় আপনার নির্বাহী আদেশে প্রতিমাসের বাসাভাড়ার শতকরা ৬০ শতাংশ মওকুফ করার আবেদন জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধান অভিভাবক। করোনা পরিস্থিতিতে জনগণ আজ মারাত্মক সংকটের মুখোমুখি। দীর্ঘদিন সাধারণ ছুটি চলমান থাকায় মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা কর্তৃক প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে অসংখ্য ভদ্র পেশাজীবীর।

সম্প্রতি কুষ্টিয়ায় বাড়িভাড়া দিতে না পারায় এক নারীকে আগুন ধরিয়ে দেন বাড়িওয়ালার ছেলে। ঢাকায় এক বাড়ির মালিক তার ভাড়াটিয়াকে রাতের বেলায় রাস্তায় বের করে দেন। অবস্থা এমন দাঁড়াচ্ছে যে, মধ্যবিত্ত পেশাজীবীরা নিজের অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার অভাবের কষ্টও সহ্য করা যাচ্ছে না।

কবে দেশ ও জাতি এই মহামারি থেকে রক্ষা পাবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তাই দেশের প্রধান অভিভাবক হিসেবে আপনার নিকট আমাদের আবেদন এই যে, অন্তত মানবিক দিক বিবেচনায় সাধারণ পেশাজীবীদের এপ্রিল মাস থেকে বাসাভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য নির্বাহী আদেশ জারি করুন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD