শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

অপূর্বর বিবাহ বিচ্ছেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

 

ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্বর ৯ বছরের সংসার ভেঙ্গেছে। সম্প্রতি স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে এই অভিনেতার। এই তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক অপূর্বর একাধিক ঘনিষ্ট সূত্র।

অপূর্বর এক ঘনিষ্ট সূত্র এই প্রতিবেদকের কাছে দাবি করেছে, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব- নাজিয়ার। গেলো কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন।

এদিকে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা স্বীকার করেছেন নাজিয়া হাসান অদিতি। তিনি জানিয়েছেন, হ্যাঁ, অপূর্বর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। এর বেশি কিছুই বলতে চাইনা এখন।

শুধু তাই নয়, এরই মধ্যে নাজিয়া হাসান নিজের ফেসবুকে বিবাহ বিচ্ছেদের তথ্য হালনাগাদও করেছেন।

এ প্রসঙ্গে মন্তব্য জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ।

এর আগে অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD