শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা মিশু সাব্বিরের বোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন।

নিহতের নাম স্বর্ণা। এ ঘটনায় স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি কোমায় চলে গেছে।

বাংলাদেশ সময় সোমবার যুক্তরাষ্ট্রে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির।

তিনি লেখেন, ‘আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘন্টা আগে ইউএসএ-তে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ৩ বছরের মেয়ে কোমাতে আছে ??? । সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।’

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন নেটিজেনরা। নিহতের রুহের মাগফিরাত কামনা করছেন তারা। মিশু সাব্বির ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন নেটজেনরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD