রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ওজন কমাতে যেয়ে বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

অনেকদিন ধরে চেষ্টা করে ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না? এমন যদি হয়ে থাকে তবে কয়েকটি বিষয় মেনে চলতে হবে। কারণ অনেকে অনেক চেষ্টা করেও মাঝেমাঝেই পিজ্জা, বার্গার খেয়ে ফেলেন। এতেই ভেস্তে যায় ওজন কমানোর পরিকল্পনা। তবে কিছু বিষয় মাথায় রাখবে আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকবেন।

লোভনীয় খাবারের তালিকা বানান

কথাটা শুনে অবাক মনে হলেও বিষয়টা আসলে সত্য। যখনই কিছু খেতে ইচ্ছা করে তখনই নোটবুকে লিখে ফেলুন। নিজেকে বোঝান যে একবার ওজন কমে গেলে তখন কিছু খাবার খাওয়া যাবে। ডায়েটের মাঝে যেদিন আপনি চিট ডে নেবেন সেদিন এসব খাবার থেকে যেকোন একটা খাবার খেতে পারেন। এতে করে সপ্তাহের বাকি দিনগুলো আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

খাওয়ার পর ব্রাশ করুন:

এই কথাটাও অদ্ভুত শোনাতে পারে। তবে বিষয়টি বেশ কার্যকর। খাওয়ার পর ব্রাশ করে নিলে আপনার মস্তিষ্ক বাকি শরীরকে বার্তা পাঠাবে যে এবার আর খাওয়া ঠিক হবে না। তা ছাড়াও টুথপেস্টে এমন একটা পদার্থ থাকে যা মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

অস্বাস্থ্যকর খাবার বাড়িতে রাখবেন না:

ডায়েট করার সময় আমরা সাধারণত দুপুর বা রাতের খাবার নিয়ম মেনেই খাই। কিন্তু মুশকিল হয় হালকা খিদের সময়। এজন্য বাজার থেকে স্ন্যাকস খাবার কিনে আনবেন তখন স্বাস্থ্যকর খাবার কিনে আনুন। অস্বাস্থ্যকর খাবার কিনবেন না। দরকার হলে বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার বানিয়ে খান।

না খেয়ে থাকবেন না:

অনেক সময় দ্রুত ওজন কমানোর জন্য আমরা দুপুরের খাবার বা রাতের খাবার বাদ দেই। কিন্তু তাতে লাভ তেমন কিছুই হয় না, বরং লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কারণ এতে করে আপনি পরের বেলা বেশি খেয়ে ফেলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD