শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত অমিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

প্রায় তিন দশক ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আহসান আহমেদ অমিত। মাত্র ১৩ বছর বয়সে বাংলাদেশ বয়েজ ক্লাব দিয়ে যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগে দশ বছরের বেশি সময় কাজ করেছেন। ঢাকা মহানগর ফুটবল সংস্থার (ডামফা) যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টেনিস ফেডারেশনের নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন তিনি। গেল ৩০ জুন না ফেরার দেশে পাড়ি জমান ক্রীড়াঙ্গনের পরিচিত এই মুখ। সোমবার (৫ জুলাই) তার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জুলাই) রাতে ভারত থেকে দেশে আনা হয় অমিতের মরদেহ। সোমবার সকালে রাজধানীর গোপীবাগে অমিতের বাসভবনের পাশে থাকা বিসমিল্লাহ মসজিদে প্রথম জানাজা শেষ হয়। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হয় তার মরদেহ। সেখানে সাবেক-বর্তমান খেলোয়াড়, বিভিন্ন ফেডারেশন, ক্লাব কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা তার শেষ জানাজায় অংশ নেন। এর পর তাকে আজিমপুর কবরস্থানে থাকা মায়ের কবরে দাফন করা হয়।

কিডনির সমস্যা থাকায় গেল বছর দফায় দফায় হাসপাতালে থাকতে হয়েছে বাফুফের হেড অব মিডিয়াকে। তিন মাস আগে কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতে যান তিনি। করোনার প্রকোপে চলা লকডাউনের কারণে বারবার অস্ত্রোপচার পেছায় তার। অবশেষে গেল ২৪ জুন দিল্লির একটি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল তার। ছয় দিনের ব্যবধানে ঢাকায় থাকা বড় ভাইয়ের অসুস্থতার খবর শুনতে হয় তাকে। হাসপাতালে থাকা অবস্থায় মস্তিকের রক্তক্ষরণ (স্ট্রোক) হয় তার। চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি ৪৩ বছর বয়সী অমিতকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD