রাজধানীর মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৫ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ. ন. ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার (৫ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।