শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউরো কাপ: গোল ট্যাকল ও পাসে এগিয়ে যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

হাঁটিহাঁটি পা পা করে প্রায় শেষের দিকে ইউরো চ্যাম্পিয়নশিপ। ৫১টির মধ্যে ৪৮ ম্যাচ খেলা হয়ে গেছে ইতোমধ্যে।

বাকি মাত্র দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। অবশ্য এই তিনটি ম্যাচের জন্যই প্রথম থেকে অধীর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

একনজরে জেনে নিই কোয়ার্টার ফাইনাল অবধি টুর্নামেন্টে হওয়া গোলের পরিসংখ্যান।

কে কয়টি গোল দিল, সব থেকে বেশি গোল দিয়েছে কোন দল আর সব থেকে বেশি গোল হজম করেছে কারা!

ইউরো-২০ অভিযানের যাবতীয় তথ্য-পরিসংখ্যান বলছে— এ পর্যন্ত টুর্নামেন্টে মোট গোল হয়েছে ১৩৫টি। অর্থাৎ ম্যাচ পিছু গড়ে গোল হয়েছে ২.৮২টি। গড়ে প্রতি ৩২ মিনিটে একটি করে গোল হয়েছে।

টুর্নামেন্টে সব কে বেশি গোল করেছে লুইস এনরিকের স্পেন, ১২টি। ১১টি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে ইতালি ও ডেনমার্ক।

গোলের সংখ্যায় শীর্ষে না উঠলে প্রতিপক্ষের পোস্ট বরাবর সবচেয়ে বেশি শট নিয়েছে ইতালি। আজ্জুরিরা সব থেকে বেশি ১০১ বার গোলের চেষ্টা করেছে।

তবে এখন অবধি ইউরোপের ছন্দময় ও আকষর্ণীয় খেলায় এগিয়ে সবচেয়ে বেশি গোল দেওয়া স্পেনই। পরিসংখ্যান তাই বলছে।

সব থেকে বেশি ৬৭.২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে স্পেন। সব থেকে বেশি ৮৯.৪ শতাংশ নির্ভুল পাস খেলেছেন তারা।

এবারের ইউরোতে সেমির টিকিট কাটতে ব্যর্থ হলেও দুর্দান্ত খেলেছে সুইজারল্যান্ড। বিশেষ করে দলটির গোলরক্ষক ইয়ান সমার ছিলেন অসাধারণ। তার নৈপুণ্যে এবার সব থেকে বেশি ২১টি গোল বাঁচিয়েছেন সুইসরা। পরিচ্ছন্ন খেলার দিকেও এগিয়ে সুইজারল্যান্ড। সব থেকে বেশি ৮৪টি বৈধ ট্যাকল করেছেন তারা।

তবে ট্যাকলে সবচেয়ে বেশি সফল ডেনমার্ক। সব থেকে বেশি ২২৫ বার প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন ডেনিসরা।

পরিসংখ্যান বলছে— ৪৬ থেকে ৬০ মিনিটের মধ্যে সব থেকে বেশি গোল হয়েছে এবারের ইউরোতে, ২৯টি।

হ্যারি কেইনের নেতৃত্বে দুর্দান্ত দল ইংল্যান্ড সব থেকে বেশি পাঁচটি ম্যাচে কোনো গোল হজম করেনি।

এবার আসি ব্যক্তিগত নৈপুণ্যের কথায়।

পর্তুগালের রোনাল্ডো ও চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক সব থেকে বেশি পাঁচটি করে গোল করেছেন। সব থেকে বেশি ৪ গোলের পাস বাড়িয়েছেন সুইজারল্যান্ডের জুবের। সব থেকে বেশি ৯ বার গোলে শট নিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক। ৯৯ শতাংশ নির্ভুল পাস বাড়িয়েছেন ইংল্যান্ডের জেমস, ১৫টি বৈধ ট্যাকল করেছেন ইতালির ভেরাত্তি। এতগুলো ট্যাকল করেনি আর কেউ।

৪৬ বার প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের আকাঞ্জি। একই দলের গোলরক্ষক সোমার সব থেকে বেশি ২১টি গোল বাঁচিয়ে সবার নজরে পড়েছেন।

এবারের ইউরোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রমী তারকা স্পেনের পেদ্রি। এ পর্যন্ত মাঠে ৬১.৫ কিলোমিটার দৌড়েছেন পেদ্রি। এ বেলায় বাকিরা তার থেকে অনেক কম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD