আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই টিকার নেতিবাচক বিভিন্ন প্রভাবের ব্যাপারে প্রশ্ন তুলে টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। এদিকে করোনা টিকা নিয়ে হারিয়ে যাওয়া দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন বলে দাবি করেছেন এক নারী।
জি নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা মথুরাবাই বিদভি নামে ৭০ বছর বয়সী ওই নারী করোনা টিকা নেওয়ার পর দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মথুরাবাই প্রায় নয় বছর ধরে অন্ধত্বের সঙ্গে লড়াই করছিলেন। চোখের জটিল রোগে আক্রান্ত হয়ে দৃষ্টি হারিয়েছিলেন তিনি। গত ২৬ জুন করোনা প্রথম ভ্যাকসিন নেওয়ার পরদিনই তিনি ৩০ থেকে ৪০ শতাংশ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন বলে দাবি করেছেন।
তবে ওই নারীর এই দাবি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
এদিকে পরীক্ষা ছাড়া এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি চিকিৎসকরা।