শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলার টাইগার ও কালো পাহাড়ের দাম সাড়ে ১৩ লাখ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

যশোরের অভয়নগর উপজেলায় ৩০ মণ ওজনের ‘বাংলার টাইগারের’ দাম ১০ লাখ এবং একই খামারে থাকা ১৮ মণ ওজনের ‘কালো পাহাড়ের’ দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা।

উপজেলার সরখোলা-ডুমুরতলা এলাকায় অবস্থিত দারুল আসাদ খামারবাড়িতে ‘বাংলার টাইগার’ ও ‘কালো পাহাড়’কে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরন্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে সরেজমিন দারুল আসাদ খামারবাড়িতে গেলে খামার মালিক মো. আসাদুর রহমান আসাদ জানান, সাড়ে চার বছর ধরে খামারে ‘বাংলার টাইগার’কে অতিযত্নে লালন-পালন করছেন তিনি। এ গরুটির ওজন ৩০ মণ হবে। তার দাঁতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। ওই খামারের সবচেয়ে বড় গরু হলো ‘বাংলার টাইগার’।

মহামারি করোনার মধ্যেও এ বছরের কোরবানি ঈদে ‘বাংলার টাইগারকে’ ১০ লাখ টাকা মূল্যে বিক্রি করতে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, তার এই খামারে আরও ১৮ মণ ওজনের ‘কালো পাহাড়’ নামে একটি গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। তা ছাড়া এই খামারে এক লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে আট লাখ টাকা পর্যন্ত কোরবানির গরু রয়েছে আরও ২০টি। আসন্ন এই ঈদে গরুগুলো কিনতে চাইলে ০১৭১১-৩৭৫৪৯৮ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

খামারের সবচেয়ে বড় গরু ‘বাংলার টাইগারকে’ খামার থেকে ওঠানে নামাতে গিয়ে ৪-৫ জন লোক হিমশিম খাচ্ছেন।

গরুটিকে দেখতে আসা মো. রিপন হোসেন বলেন, এত বড় গরু সাধারণত হাটে দেখতে পাওয়া যায় না। তাই ‘বাংলার টাইগারের’ খবর শুনে তিনি গরুটিকে দেখতে এসেছেন।

উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা, নওয়াপাড়া গরুহাটের ইজারাদার মো. আতিয়ার রহমান জানান, মহামারি করোনায় এবারের কোরবানির ঈদে গরুর বাজার মন্দা হলেও দারুল আসাদ খামারবাড়ির ‘বাংলার টাইগার’ চড়ামূল্যে বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD