শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিক বার ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, পাঁচ মাস আগে গৃহবধূর বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৫ জুন বাড়িতে কেউ না থাকায় তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন শ্বশুর।

পরে অন্য একদিন একই চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে অভিযুক্ত শ্বশুরকে আটক করে। পরে তাকে পুলিশে সোর্পদ করে পরিবার।

ওসি আরো জানান, গৃহবধূ নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে আজিজকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD