শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চলতি মাসেই রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চলতি মাসেই রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি হাতে পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে রাশিয়ার টিকার সার্বিক বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।

উল্লেখ্য, গেল ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-ভি এর বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD