শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের আগে বাধা কলম্বিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামবে কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। সুপার ক্লাসিকো খ্যাত ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ দেখার আগে এই ম্যাচে ছড়িয়ে থাকবে চরম উত্তেজনা।

আর্জেন্টিনা এবং কলম্বিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচে। যেখানে আলবেসিলেস্তেরা ২৩ ম্যাচে জয় তুলেছে। বিপরীতে কলম্বিয়ার জয় ৯ ম্যাচে। বাকি ৮ টি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনার-কলম্বিয়ার বিপক্ষে সব থেকে বড় জয় ৯-১ ব্যবধানে। ১৯৪৫ সালে কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল দুই দল। যাটি ছিল তাদের মধ্যে প্রথম দেখা। অপরদিকে কলম্বিয়ার আর্জেন্টিনার বিপক্ষে সব থেকে বড় জয় ৫-০ ব্যবধানে। ম্যাচটি ছিল ১৯৯৩ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের।

লিওনেল মেসিদের জন্য আরেকটি হতাশার তথ্য হলো, কলম্বিয়ার বিপক্ষে তার দল সবশেষ জিতেছে ২০১৬ সালে। শেষ ৩ দেখায় আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত রয়েছে কলম্বিয়া।

যদিও বর্তমান পার্ফরম্যান্স অনুযায়ী আর্জেন্টিনা না জিতলেই অবাক হতে হবে। অধিনায়ক মেসি রয়েছেন দুরন্ত ফর্মে। চলমমান কোপা আমেরিকায় সর্বোচ্চ ৪ গোল ও ৪ আসিস্ট দাতা তিনি। জিততে হলে মেসি ছাড়াও জ্বলে উঠতে হবে সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজদের।

অপরদিকে কলম্বিয়ার ইয়ারি মিনা, হুয়ান কুয়াদ্রাদোরা রয়েছেন। আর্জেন্টিনাকে রুখে দেয়ার ক্ষমতা আছে দলটির। গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে গোল তুলে নেয় দলটি। একে ২-২ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচের।

এই ম্যাচে আর্জেন্টিনা জয় তুলতে পারলে ১১ জুলাই হতে চলা ফাইনালে বিশ্ব দেখতে পাবে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD