শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :

‘দিলীপ কুমারকে ছাড়া আমার জীবন অর্থহীন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

ভারতীয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বামীর মৃত্যুর খবর শুনে যা বললেন সায়রা বানু বলেছেন, সাহেবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না…’।

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। দেখতে দেখতে তাদের দাম্পত্য সম্পর্ক ৫৫ বছর অতিক্রম করেছে। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে একা রেখে না-ফেরার দেশে চলে গেলেন দিলীপ কুমার। এই দম্পতির কোনো সন্তান নেই।

পরস্পরকে আগলে রাখতেন দুজনে, সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু। স্বামীর মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ সায়রা।

তিনি বলেন, আল্লাহ আমার বেঁচে থাকার কারণটাই নিয়ে গেল। দয়া করে সকলে প্রার্থনা করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD