শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যাকফুটে বাংলাদেশ, জিম্বাবুয়ে পেসারদের আধিপত্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

হারারেতে বিপদে বাংলাদেশ। সকালের সেশনে ৭০ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। জিম্বাবুয়ের পেসাররা বল হাতে দ্যুতি ছড়িয়ে স্বাগতিক শিবিরকে এগিয়ে রেখেছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকাল লাগাম টেনেছেন তারা। তাতে সকালের সেশনটা নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

স্কোর: ৭০/৩ (২৩ ওভার)

ব্যাটসম্যান: মুমিনুল হক ৩২, মুশফিকুর রহিম ১।

জুটি: ২ রান।

আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩।

ইনিংস বড় করতে পারলেন না সাদমান

৮ রানে ২ উইকেট হারিয়ে হারারে টেস্টের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধারের কাজ করছেন মুমিনুল ও সাদমান। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভারের ফুলার লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২৩ রান করা সাদমান। ৬৪ বলে ৪ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস। মুমিনুল ও সাদমানের জুটিতে এসেছিল ৬০ রান।

প্রথম ঘণ্টার লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ

হারারে টেস্টের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। জিম্বাবুয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে। প্রথম ঘণ্টায় দ্যুতিময় বোলিংয়ে ২ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ঘণ্টার লড়াইয়ে ব্যাকফুটে অতিথিরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান পেসার ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শূন্য রানে। ব্যাট-প্যাডের কোনো রসায়নই ছিল না। বল মিস করে উইকেট হারান তিনি।

পঞ্চম ওভারে মুজারাবানির শিকার নাজমুল হোসেন শান্ত। ডানহাতি পেসারের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন ২ রান করা শান্ত। এরপর কিছুটা লড়াই করতে দেখা যায় সাদমান ও মুমিনুলকে।

অষ্টম ওভারে মুমিনুলের ব্যাট হাতে আসে প্রথম বাউন্ডারি। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার প্যাডের ওপরের বল সীমানার বাইরে পাঠান বাংলাদেশের অধিনায়ক। ওই ওভারে একই শটে আরেকটি বাউন্ডারি পান তিনি। সাদমানের ব্যাটিং ধীর স্থির। দেখেশুনে খেলছেন এ ওপেনার।

টস

টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।

তামিম নেই, ফিরলেন সাকিব-সাদমান-মাহমুদউল্লাহ

হাঁটুর চোটে ভোগা তামিমকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তার জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে আসলেন তিনি। সাকিবও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে ফিরলেন। মাঝে শ্রীলঙ্কা সফর করেননি আইপিএল খেলতে যাওয়ায়। ১৬ মাস পর টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে মাহমুদউল্লাহও যোগ দিয়েছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ

২০১৩ সালে বাংলাদেশ শেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সাকিব-তামিমরা লম্বা সময় ধরে জিম্বাবুয়েতে না গেলেও হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলরা কিংবা ক্রেইগ আরভিনরা হরহামেশা বাংলাদেশে এসেছেন। সব মিলিয়ে মাঝের সময়ে ৬ টেস্ট, ১৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছে দুই দল।

বাংলাদেশের খেলার মান অনেক পরিবর্তন হলেও ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা কিন্তু ভালো ছিল না। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্রয়ের আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। টেস্ট সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ফলে অতীত অভিজ্ঞতা বাংলাদেশকে আশা দেখাচ্ছে না মোটেও।

পাশাপাশি জিম্বাবুয়েতে এর আগে সাত টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের রেকর্ড ভালো নয়। একটি করে জয় ও ড্র। বাকি পাঁচটিতেই হার। আফ্রিকার দক্ষিণের দেশটি থেকে কখনও টেস্ট সিরিজ জিততেও পারেনি। এবার এক টেস্ট জিততে পারলেই সিরিজ জিততে পারবে বাংলাদেশ। মুমিনুলের নজর সেদিকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD