শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুনে সড়কে ঝরেছে ৩৯৮ প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

চলতি বছরের জুন মাসে দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪২৩ জন। নিহতের মধ্যে ৫২ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে।

বুধবার (০৭ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৪২ শতাংশ। দুর্ঘটনায় ৯৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৩.৬১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, অর্থাৎ ১৬.৮৩ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে ২টি নৌ-দুর্ঘটনায় ২ জন নিহত এবং একজন আহত হয়েছে। একটি রেলপথ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেল চালক ও আরোহী ১৫১ জন (৩৭.৯৩ শতাংশ), বাসযাত্রী ১৪ জন (৩.৫১ শতাংশ), ট্রাক-পিকআপ-ট্রলি যাত্রী ৩৮ জন (৯.৫৪ শতাংশ), মাইক্রোবাস-প্রাইভেটকার-এ্যাম্বুলেন্স যাত্রী ২০ জন (৫.০২ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা-টেম্পু-লেগুনা) ৫৭ জন (১৪.৩২ শতাংশ), নসিমন-মাহিন্দ্র-চান্দের গাড়ি-টমটম যাত্রী ৯ জন (২.২৬ শতাংশ) এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল ও ঠেলাগাড়ি আরোহী ১৫ জন (৩.৭৬ শতাংশ) নিহত হয়েছেন।

দুর্ঘটনার বিভাগের পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৬.২৯ শতাংশ ও প্রাণহানি ২৫.৮৭ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১.৬২ শতাংশ ও প্রাণহানি ১৩.৫৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২০.৭৯ শতাংশ ও প্রাণহানি ২১.৩৫ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ৮.২৫ শতাংশ ও প্রাণহানি ৭.৫৩ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৮.৮৬ শতাংশ ও প্রাণহানি ৮.৫৪ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৭.০৩ শতাংশ ও প্রাণহানি ৫.৫২ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৬৪ শতাংশ ও প্রাণহানি ৫.৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৯.৪৮ শতাংশ ও প্রাণহানি ১১.৮০ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৮৬টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ২৩টি দুর্ঘটনায় নিহত ২২ জন। একক জেলা হিসেবে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD